National
ভ্যান–বাস–রিকশায় ৫২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাকে নিয়ে সংবর্ধনায় জান্নাতুল
আলফাডাঙ্গা পৌরসভার নওপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে জান্নাতুল নাহার। ফরিদপুর শহর থেকে আলফাডাঙ্গা উপজেলা সদরের দূরত্ব ৫২ কিলোমিটার। শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার অন
লেখক নিজস্ব প্রতিবেদক69K বার পড়া

আলফাডাঙ্গা পৌরসভার নওপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে জান্নাতুল নাহার। ফরিদপুর শহর থেকে আলফাডাঙ্গা উপজেলা সদরের দূরত্ব ৫২ কিলোমিটার। শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার সকাল ছয়টার দিকে মাকে নিয়ে বাড়ি থেকে রওনা দেয় সে।
বাড়ি থেকে বের হয়ে ভ্যানে আলফাডাঙ্গা বাসস্ট্যান্ডে আসেন দুজন। সেখান থেকে বাসে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে নামেন। পরে রিকশায় প্রতিজন ৩০ টাকা ভাড়া দিয়ে আসেন ফরিদপুর উচ্চবিদ্যালয়ে। এখানেই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



