National
বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, ১০টি ফাঁকা গুলি
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের সদস্যদের ওপর জেলেরা হামলা করেছেন বলে অভিযোগ। পরে মৎস্য বিভাগের কর্মকর্তাদের বহনকারী স্পিডবোটেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার
লেখক নিজস্ব প্রতিবেদক126K বার পড়া
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের সদস্যদের ওপর জেলেরা হামলা করেছেন বলে অভিযোগ। পরে মৎস্য বিভাগের কর্মকর্তাদের বহনকারী স্পিডবোটেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ডের সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় দুই জেলেকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে হিজলার মেঘনা নদীর অন্তর্বাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই জেলে হলেন সালাহউদ্দিন চৌকিদার ও শাহ আলম। রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার এ দণ্ড দেন।



