National
পেশা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে প্রতিমাশিল্পীদের
এবার মাটি, পাট, বাঁশ, খড়, চটসহ প্রতিমা তৈরির প্রায় সব উপকরণের দাম বাড়তি; কিন্তু সে তুলনায় বাড়েনি প্রতিমাশিল্পীদের পারিশ্রমিক।
লেখক এম জসীম উদ্দীন151K বার পড়া

এবার মাটি, পাট, বাঁশ, খড়, চটসহ প্রতিমা তৈরির প্রায় সব উপকরণের দাম বাড়তি; কিন্তু সে তুলনায় বাড়েনি প্রতিমাশিল্পীদের পারিশ্রমিক।
এক হাতে মাটি, অন্য হাতে বাঁশের চিকন কাঠি। আঙুলের নিপুণ স্পর্শে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার মুখের অবয়ব। পাশেই কেউ খড়ের কাঠামোয় মাটির প্রলেপ দিচ্ছেন, কেউ ব্যস্ত লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের শরীরের আকৃতি দিতে। একটু দূরে পড়ে আছে বাঁশ, পাট, নাড়া ও চটের স্তূপ। চারদিকে মাটি, খড় ও ঘামের গন্ধ।
দুর্গাপূজা ঘনিয়ে আসায় দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমাশিল্পী ও কারিগরেরা। গত মঙ্গলবার রাতে বরিশাল নগরের বিএম কলেজ সড়কের ঐতিহ্যবাহী শংকর মঠ পূজামণ্ডপের চিত্র এটি।



