National
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আয়াসসহ আটক ৪
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আজ শনিবার দুপুরে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজন আটক হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারীও আছেন। পুলিশ
লেখক নিজস্ব প্রতিবেদক115K বার পড়া

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আজ শনিবার দুপুরে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজন আটক হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারীও আছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।
আটক বাকি তিন জনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে শাহবাগ থানা থেকে তাঁদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
এ বিষয়ে বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিল্পকলার সামনে থেকে আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে।



