National
হাসিনার আমলে গণতান্ত্রিক পরিসর বন্ধ করে দেওয়া হয়েছিল: রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে গণতান্ত্রিক পরিসর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময়ে কথা বলা, স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা ও বিশ্ব
লেখক প্রতিবেদক200K বার পড়া
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে গণতান্ত্রিক পরিসর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময়ে কথা বলা, স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা ও বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করাও কঠিন ছিল।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট ২০২৫’–এর ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।



