National
ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট, বাড়ি ঘেরাও করে অভিযুক্তকে পুলিশে সোপর্দ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে মো. হাশেম (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে বাড়ি ঘেরাও করে তাঁকে আটক করা হয়। খ
লেখক প্রতিনিধি130K বার পড়া

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে মো. হাশেম (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে বাড়ি ঘেরাও করে তাঁকে আটক করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযুক্ত হাশেম উপজেলার একটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাত ১১টার দিকে স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। পরে তাঁকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আদালতে পাঠানো হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।



