National
‘প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না’—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা
দিবাগত রাত তখন প্রায় একটা। ঘরের দরজায় বিকট শব্দে ঘুম ভেঙে যায় অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহর। ঘুম থেকে উঠে সামনে দেখতে পান সশস্ত্র ডাকাতের দল। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে অশালীন ভাষায় গালাগাল ও মার
লেখক প্রতিনিধি150K বার পড়া

দিবাগত রাত তখন প্রায় একটা। ঘরের দরজায় বিকট শব্দে ঘুম ভেঙে যায় অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহর। ঘুম থেকে উঠে সামনে দেখতে পান সশস্ত্র ডাকাতের দল। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে অশালীন ভাষায় গালাগাল ও মারধর শুরু করে ডাকাতেরা। পরিবারের সদস্যদের সামনে এমন অপমান সহ্য করতে না পেরে তিনি ডাকাতদের বলেন, ‘প্রয়োজনে আমাকে বেঁধে রাখেন, তবু আমাকে অপমান করবেন না।’
গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা মতিন উল্লাহর বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।



