এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ডের গোলচত্বর দিয়ে চলাচল করতে গিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভটি’ এখন আর সহজে চোখে পড়ে না। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্মিত ওই স্তম্ভটির মূল কাঠামো নির্বাচনী ব্যানার, ফেস্টুন আর বড় বড় বিলবোর্ডে আড়াল হয়ে গেছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।