National
সেগুনবাগিচা থেকে আটক কে এই আয়াস, বারবার কেন আলোচনায়
জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়াসহ নানা কারণে আলোচনা-সমালোচনায় এসেছেন আ ন ম আয়াস। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে যাওয়ার অভ
লেখক নিজস্ব প্রতিবেদক159K বার পড়া

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়াসহ নানা কারণে আলোচনা-সমালোচনায় এসেছেন আ ন ম আয়াস। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে যাওয়ার অভিযোগে আটক হয়েছেন তিনি। রাষ্ট্র সংলাপ ফোরাম নামের নিজের একটি সংগঠনও আছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে তাঁকে আটক করে শাহবাগ থানা-পুলিশ। শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, শিল্পকলার সামনে থেকে আয়াসকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি সেখানকার ফুটপাতের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।



