National
রাত জেগে মায়ের লিখে দেওয়া নোট পড়ে সফলতা পেল তাসমিয়া
মা গৃহিণী। ছোটবেলা থেকেই মা রাতের পর রাত জেগে নোট লিখে দিয়েছেন। সেই নোট পড়ে আজকের এই সফলতা পেয়েছে বলে জানায় তাসমিয়া ইসলাম। শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় তাই মা কোহিনুর পারভীনকে নিয়ে এসেছে সে। এ সময় বাবা আ
লেখক প্রতিনিধি97K বার পড়া

মা গৃহিণী। ছোটবেলা থেকেই মা রাতের পর রাত জেগে নোট লিখে দিয়েছেন। সেই নোট পড়ে আজকের এই সফলতা পেয়েছে বলে জানায় তাসমিয়া ইসলাম। শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় তাই মা কোহিনুর পারভীনকে নিয়ে এসেছে সে। এ সময় বাবা আতিকুল ইসলামও ছিলেন।
তাসমিয়া শহীদ বুলবুল সরকারি কলেজে ভর্তি হয়েছে। মা কোহিনুর পারভীন বলেন, ‘বড় মেয়ে তাসনিম মালিহা ২০১৬ সালে জিপিএ–৫ পেয়েছিল। কিন্তু সংবর্ধনা নিতে পারেনি। এবার ছোট মেয়ে পেয়েছে, তাকে নিয়ে এসেছি।’
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ সংবর্ধনার পাবনা পর্ব আজ শনিবার আয়োজন করা হয়েছে জেলার বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে।



