National
৭৫ যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ওড়ার পরই চাকায় ত্রুটি, ঢাকায় বন্ধ করতে হয় রানওয়ে
কক্সবাজার থেকে ৭৫ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান। ওড়ার প্রায় আধা ঘণ্টা পর বিমানের পেছনের একটি চাকায় ত্রুটি দেখা দেয়। ঢাকার আকাশে কয়েকবার চক্কর দেওয়ার পর এটি যোগাযোগ করে বিমানবন্দরের কন
লেখক নিজস্ব প্রতিবেদক102K বার পড়া

কক্সবাজার থেকে ৭৫ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান। ওড়ার প্রায় আধা ঘণ্টা পর বিমানের পেছনের একটি চাকায় ত্রুটি দেখা দেয়। ঢাকার আকাশে কয়েকবার চক্কর দেওয়ার পর এটি যোগাযোগ করে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে। বড় ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অবশেষে নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।



