National
সাজেকের সড়ক অবরোধ কর্মসূচিতে পরিবর্তন, শুরু হবে কাল সকাল থেকে
রাঙামাটির সাজেকে দুই সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি আজ শনিবার দুপুরের পরিবর্তে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে শুরু হবে। ৪৮ ঘণ্টার পরিবর্তে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠন দু
লেখক প্রতিনিধি151K বার পড়া
রাঙামাটির সাজেকে দুই সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি আজ শনিবার দুপুরের পরিবর্তে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে শুরু হবে। ৪৮ ঘণ্টার পরিবর্তে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠন দুটি।
আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব সিদ্ধান্ত জানানো হয়। সংগঠন দুটি হলো সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। এর আগে আজ দুপুর ১২টা থেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক দিয়েছিল এই দুটি সংগঠন।



