National
জয়পুরহাটে ফুটবলের ফাইনাল দেখতে ভিড়, স্টেডিয়াম ছাপিয়ে দর্শক ছাদ-চিলেকোঠায়
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়পুরহাট সদর উপজেলা দলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা দল। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠ
লেখক প্রতিনিধি84K বার পড়া
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়পুরহাট সদর উপজেলা দলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা দল। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রিয় দলকে সমর্থন জানাতে ১৪টি বাসে করে কালাই থেকে স্টেডিয়ামে আসেন ফুটবলপ্রেমীরা। উদ্বোধনী দিনের চেয়ে ফাইনালে দর্শকের উপস্থিতি ছিল বেশি। জায়গা না পেয়ে স্টেডিয়ামসংলগ্ন বাড়ির ছাদ ও চিলেকোঠায় বসেও অনেকে খেলা দেখেন।



