National
চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ঢাকায় মেয়ের বাসায় থেকে চিকিৎসা করিয়ে গ্রামে ফিরছিলেন আতাহার আলী (৭৫)। চার দিন পর আবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তাঁর। গতকাল শুক্রবার রাতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। আজ শনিবার ভোরে জয়পুরহাটের আক্কেলপু
লেখক প্রতিনিধি160K বার পড়া
ঢাকায় মেয়ের বাসায় থেকে চিকিৎসা করিয়ে গ্রামে ফিরছিলেন আতাহার আলী (৭৫)। চার দিন পর আবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তাঁর। গতকাল শুক্রবার রাতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। আজ শনিবার ভোরে জয়পুরহাটের আক্কেলপুরে একটি রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে আজ ভোরে আতাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের বাসিন্দা।



