National
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে পুলিশের তিন সদস্য, দুই আসামিসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ব্রা
লেখক নিজস্ব প্রতিবেদক172K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে পুলিশের তিন সদস্য, দুই আসামিসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের কনস্টেবল মো. জুম্মান (৩০), মো. মোস্তফা (৩০) ও পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। আহত দুই আসামি হলেন জেলার বিজয়নগর উপজেলার মোহন মিয়া (৪৫) এবং একই উপজেলার রুজিনা বেগম (৩২)। তাঁদের মধ্যে মোহন মাদক মামলায় রিমান্ডের আসামি এবং রুজিনা পারিবারিক মামলার আসামি।



