National
প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী, কী আছে সেখানে
ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির দেয়ালে দেয়ালে ঝুলছে নানা প্রজাতির ফুল ও পাতাবাহারের গাছ। অব্যবহৃত ঝুড়ি, বালতি ও মগে লাগানো হয়েছে এসব গাছ। একসময় যে সড়কে আবর্জনার দুর্গন্ধ ছিল, সেখানে এখন ছড়াচ্ছে ফুলের সুবাস। চার তরুণের উদ্
লেখক নিজস্ব প্রতিবেদক181K বার পড়া

ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির দেয়ালে দেয়ালে ঝুলছে নানা প্রজাতির ফুল ও পাতাবাহারের গাছ। অব্যবহৃত ঝুড়ি, বালতি ও মগে লাগানো হয়েছে এসব গাছ। একসময় যে সড়কে আবর্জনার দুর্গন্ধ ছিল, সেখানে এখন ছড়াচ্ছে ফুলের সুবাস। চার তরুণের উদ্যোগে বদলে যাওয়া এই কলোনি ঘুরে দেখেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি কলোনি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি এলাকার পরিবেশের উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি দেশের অন্যান্য এলাকায়ও এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।



