National
শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জমিয়তের
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত অপরাধের বিচার কার্যকরসহ সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, জননিরাপত্
লেখক নিজস্ব প্রতিবেদক174K বার পড়া

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত অপরাধের বিচার কার্যকরসহ সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, জননিরাপত্তা নিশ্চিত এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।



