National
বিদ্যালয়ের পেছনে পড়ে ছিল নারীর হাত-পা বাঁধা লাশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ের পেছন থেকে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকায় টেরিয়াইল উচ্চবিদ্যালয়–সংলগ্ন এলাকা থেকে লাশটি উ
লেখক নিজস্ব প্রতিবেদক80K বার পড়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ের পেছন থেকে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকায় টেরিয়াইল উচ্চবিদ্যালয়–সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর ওই এলাকায় ফেলে যাওয়া হয়েছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ যে এলাকা থেকে উদ্ধার হয়েছে এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক–সংলগ্ন। অন্য এলাকা থেকে হত্যার পর তাঁকে এ জায়গায় কেউ ফেলে যেতে পারে।


