National
ওএমআর শিট বদলে দেওয়ায় অকৃতকার্য, খাতা দেখার আবেদনের পর জিপিএ-৫ পেল হাবিবুল
দাখিল পরীক্ষায় জীববিজ্ঞানে অকৃতকার্য রংপুরের গঙ্গাচড়ার শিক্ষার্থী হাবিবুল বাশারের ফল বদলে গেছে। ওএমআর শিট বদলে তাঁকে ফেল করানোর অভিযোগে চার শিক্ষকের বিরুদ্ধে মামলা হওয়ার ২০ দিন পর সংশোধিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্
লেখক সংবাদদাতা174K বার পড়া
দাখিল পরীক্ষায় জীববিজ্ঞানে অকৃতকার্য রংপুরের গঙ্গাচড়ার শিক্ষার্থী হাবিবুল বাশারের ফল বদলে গেছে। ওএমআর শিট বদলে তাঁকে ফেল করানোর অভিযোগে চার শিক্ষকের বিরুদ্ধে মামলা হওয়ার ২০ দিন পর সংশোধিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন ফলে জীববিজ্ঞানে এ প্লাস পেয়ে হাবিবুলের চূড়ান্ত ফল হয়েছে সব বিষয়ে জিপিএ-৫।
গতকাল বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফল প্রকাশ করা হয়। হাবিবুল গঙ্গাচড়ার কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থী। তিনি গঙ্গাচড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন।


