National
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দি
লেখক প্রতিনিধি110K বার পড়া
কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দাউদকান্দি মডেল থানার মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পুলিশের তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে।
আটক পিকআপ চালক জাকারিয়া ইদ্রিস (৪৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আজ শুক্রবার দুপুর ১২টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান।



