National
‘আমার কলিজার পাখিটা যখন চলে গেছে, এখন আর কিছু বলব না’
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে মরদেহ উদ্ধার হওয়া স্কুলছাত্রীর (১৫) গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার একটি গ্রামে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে মাতম নেমে আসে। একমাত্র মেয়েকে হারি
লেখক আবদুর রহমান, মনিরুল ইসলাম89K বার পড়া

কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে মরদেহ উদ্ধার হওয়া স্কুলছাত্রীর (১৫) গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার একটি গ্রামে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে মাতম নেমে আসে। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বাবা–মা। পরে আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আজ দুপুরে স্থানীয় সাংবাদিকেরা ছবি তুলতে গেলে নিহত ছাত্রীর মা ক্ষোভ প্রকাশ করে বলতে শুরু করেন, ‘কী হবে ছবি তুলে? আমার কলিজার পাখিটা যখন চলে গেছে; এখন আর কিছু বলব না।’ পরে তিনি মেয়ে যে বান্ধবীর বাসায় গিয়েছিল, তাকে ধরলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে বলে দাবি করেন।



