National
দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ
নেত্রকোনার মোহনগঞ্জে এসে দুদিন ধরে নিখোঁজ ছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সাবেক এক সেনাসদস্য। একটি গাছে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা–পুলিশ।
লেখক প্রতিনিধি153K বার পড়া

নেত্রকোনার মোহনগঞ্জে এসে দুদিন ধরে নিখোঁজ ছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সাবেক এক সেনাসদস্য। একটি গাছে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা–পুলিশ।
ওই ব্যক্তির নাম কাজল মিয়া (৫৫)। কাজল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি ধর্মপাশা উপজেলার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যুৎকেন্দ্রের কাজের জন্য গত বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা শহরে এসে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।



