National
‘ছেলে হারানোর শোক বুকে চেপে মেয়ের সাফল্য উদ্যাপনে এসেছি’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ছেলে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করে। ৯ মাস আগে তার অস্বাভাবিক মৃত্যু বড় ধাক্কা হয়ে আসে। সেই শোক বয়ে বেড়াচ্ছেন মা নাজমা আক্তার। এরই মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ছোট মেয়ে মা
লেখক প্রতিনিধি107K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ছেলে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করে। ৯ মাস আগে তার অস্বাভাবিক মৃত্যু বড় ধাক্কা হয়ে আসে। সেই শোক বয়ে বেড়াচ্ছেন মা নাজমা আক্তার। এরই মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ছোট মেয়ে মানসী হক বাঁধন। এই সাফল্য উদ্যাপন করতে আজ শুক্রবার মেয়েকে নিয়ে এসেছেন শিখো–প্রথম আলো জিপিএ–৫ সংবর্ধনায়।
নাজমা আক্তার বলেন, ‘৯ মাস হলো আমার ছেলে ঢাকায় মারা গেছে। আজ এখানে এসেছি ছোট মেয়ে বাঁধনকে নিয়ে। সে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। ছেলে হারানোর শোক বুকে চেপে মেয়ের সাফল্য উদ্যাপনে এসেছি।’



