National
মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার
মেয়ের জন্মদিনের কেক কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা। কিন্তু সেই কেক আর কেনা হয়নি, বাড়িতে ফেরাও হয়নি। চাঁদপুরের শাহরাস্তিতে বাসের চাপায় নিহত হয়েছেন সৌদিপ্রবাসী আল আমিন (৪০)। আগামী রোববারই তাঁর সৌদি আরব ফেরার কথা ছি
লেখক প্রতিনিধি151K বার পড়া

মেয়ের জন্মদিনের কেক কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা। কিন্তু সেই কেক আর কেনা হয়নি, বাড়িতে ফেরাও হয়নি। চাঁদপুরের শাহরাস্তিতে বাসের চাপায় নিহত হয়েছেন সৌদিপ্রবাসী আল আমিন (৪০)। আগামী রোববারই তাঁর সৌদি আরব ফেরার কথা ছিল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
আল আমিনের নিকটাত্মীয় বাহারউদ্দিন জানান, আল আমিনের এক মেয়ে। তার জন্মদিনের কেক কিনতে মোটরসাইকেলে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন তিনি। পথে মৌতাবাড়ী এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আল আমিন ও মোটরসাইকেলের আরেক আরোহী হৃদয় (১৯) গুরুতর আহত হন।


