টাঙ্গাইলের সখীপুরে সম্পত্তি নিয়ে ছেলের সঙ্গে বিরোধের জেরে বাড়ি ছেড়ে আসা বৃদ্ধ দম্পতি নিজেদের বাড়িতে ফিরেছেন। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের মধ্যস্থতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফেরেন আবদুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ওই দম্পতির বাড়ি। গতকাল তাঁদের হাতে ছেলে লন্ডনপ্রবাসী চিকিৎসক শাহ জালালের পাঠানো এক লাখ টাকা তুলে দেওয়া হয়। মন্ত্রী জানিয়েছেন, বাবা-মায়ের ভরণপোষণের জন্য ছেলে প্রতি মাসে এক লাখ টাকা করে পাঠাবেন।