শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে হবে বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের প্রয়োজনে। পেশাভেদে ইংরেজি ব্যবহারের ধরন আলাদা। তাই শিক্ষার্থীরা ভবিষ্যতে কী কাজ করবেন, তা বিবেচনায় নিয়ে ভাষা শেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, ইংরেজিতে দক্ষতার অভাবে অনেক শিক্ষার্থী নিজেদের জ্ঞান ও যোগ্যতা কাজে লাগাতে পারেন না। এ ঘাটতি দূর করতে প্রচলিত ভাষাশিক্ষার পদ্ধতি বদলানো প্রয়োজন। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং বিভিন্ন বিষয়ের শিক্ষকদের মধ্যে সমন্বয় বাড়ানোরও পরামর্শ দেন তাঁরা।