শুভ সকাল। আজ ৯ অক্টোবর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের ফেসবুক পেজের অনুসারী ৫৪ হাজার। ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ধরে তারা নিয়মিত ফেসবুকে ভিডিও দেয়। ভিডিওগুলোর হাজার হাজার ভিউ হয়। দলের সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে টহল দেন, অভিযানে অংশ নেন। পুলিশের সঙ্গেও তরুণদের দলটির পোশাক পরা সদস্যদের দেখা যায়। তাঁদের হাতে লাঠিসোঁটাও থাকে। কখনো কখনো ছিনতাইকারী সন্দেহে মারধর এবং অপমানজনক শাস্তি দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...