National
তিন জোড়া কবুতরে শুরু, স্বপ্না এখন সংসারের ভরসা
ডাক দিতেই একটি মুরগি এল ছানাদের সঙ্গে নিয়ে। দূর থেকে ডানা মেলে উড়াল দিল একটি মোরগ। উঠানের নানা কোণে ছড়িয়ে থাকা কবুতরও সাড়া দিয়ে জড়ো হলো বারান্দায়। এদের যিনি ডাকলেন, তিনি স্বপ্না রানী সরকার (৪০)। ছোট ছোট উদ্যোগে গ
লেখক নিজস্ব প্রতিবেদক112K বার পড়া

ডাক দিতেই একটি মুরগি এল ছানাদের সঙ্গে নিয়ে। দূর থেকে ডানা মেলে উড়াল দিল একটি মোরগ। উঠানের নানা কোণে ছড়িয়ে থাকা কবুতরও সাড়া দিয়ে জড়ো হলো বারান্দায়। এদের যিনি ডাকলেন, তিনি স্বপ্না রানী সরকার (৪০)। ছোট ছোট উদ্যোগে গড়া নিজের সংসারটি ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তিনি।
মৌলভীবাজার সদর উপজেলার বীরগাঁও গ্রামে স্বপ্নার বাড়ি। বুধবার দুপুরে গিয়ে বাড়ি খুঁজতে বেগ পেতে হয়নি। গ্রামের পাকা সড়কের পাশেই টিনশেডের আধাপাকা ঘর। স্বপ্নার স্বামীর চার ভাইয়ের ঘর পাশাপাশি। উঠানের একপাশে পুকুরপাড়ে একচালার নিচে বাঁধা চারটি গরু ঘাস চিবাচ্ছে।


