National
বজ্রপাতে স্কুলমাঠের গাছ ফেটে চৌচির, জ্ঞান হারাল তিন শিক্ষার্থী
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে বিদ্যালয়ের মাঠের একটি রেইনট্রিগাছ চৌচির হয়ে গেছে। এ সময় বজ্রপাতের বিকট শব্দে তিন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। এ ছাড়া আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে চার শিক্ষার্থী আহত হয়। প্রাথমিক চিকি
লেখক প্রতিনিধি57K বার পড়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে বিদ্যালয়ের মাঠের একটি রেইনট্রিগাছ চৌচির হয়ে গেছে। এ সময় বজ্রপাতের বিকট শব্দে তিন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। এ ছাড়া আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে চার শিক্ষার্থী আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবক ডেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মধ্যে হলো ষষ্ঠ শ্রেণির ছাইমা আক্তার ও সানজিদা খানম এবং নবম শ্রেণির নোভা আক্তার বজ্রপাতের শব্দে জ্ঞান হারিয়ে ফেলে।


