National
ঢাবিতে নিকাব পরা নিয়ে কথা বলার প্রতিবাদ, শিক্ষককে ক্লাস থেকে বিরত রাখার সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শ্রেণিকক্ষে নিকাব পরা নিয়ে শিক্ষকের কথা বলার প্রতিবাদ করা হয়েছে। একদল নারী শিক্ষার্থীর প্রতিবাদের মুখে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে বিরত রাখার সি
লেখক প্রতিবেদক103K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শ্রেণিকক্ষে নিকাব পরা নিয়ে শিক্ষকের কথা বলার প্রতিবাদ করা হয়েছে। একদল নারী শিক্ষার্থীর প্রতিবাদের মুখে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।
ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, গত বুধবার (৭ অক্টোবর) ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ক্লাস চলাকালে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব এক ছাত্রীর নিকাব পরা নিয়ে কথা বলেন। নিকাব পরার কারণে অস্বস্তি বোধ করছেন জানিয়ে তাঁকে পেছনে গিয়ে বসতে বলেন। এর প্রতিবাদে নিকাব পরা ওই ছাত্রী ক্লাস থেকে বের হয়ে যান। একপর্যায়ে অধিকাংশ শিক্ষার্থীও ক্লাস থেকে বের হয়ে যান।


