National
শাহজালালে এবার ধরা পড়ল ‘সোনার ডিম’, আরও যতভাবে সোনা চোরাচালান হয়
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ডিমের আকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে। এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ছিল এসব সোনার পেস্ট।
লেখক নিজস্ব প্রতিবেদক63K বার পড়া

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ডিমের আকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে। এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ছিল এসব সোনার পেস্ট।
ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ বলছে, উদ্ধার করা সোনার ওজন ১ হাজার ২৯০ গ্রাম। পরিশোধনের পর এগুলো থেকে আনুমানিক এক কেজি সোনা পাওয়া যেতে পারে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা উদ্ধারের তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সোনা চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টম হাউস। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন সংস্থাটির গোয়েন্দারা।


