National
শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা মাদ্রাসা ঘেরাও করে ওই শিক্ষককে মারধর করেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউ
লেখক নিজস্ব প্রতিবেদক75K বার পড়া

কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা মাদ্রাসা ঘেরাও করে ওই শিক্ষককে মারধর করেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ওই শিক্ষককে আটক করতে গিয়ে ক্ষুব্ধ লোকজনের হামলায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ওসি খালেদুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম ও কনস্টেবল আজম হোসেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


