National
বিডিআরের নজরুলের ময়নাতদন্তে প্রভাব খাটান জিয়াউল: তদন্ত কর্মকর্তার জবানবন্দি
বিডিআর হাসপাতালের (বর্তমানে বর্ডার গার্ড হাসপাতাল) সাবেক মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নজরুল ইসলামের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের প্রতিবেদন সঠিকভাবে প্রস্তুত করা হয়নি বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা মো. রফিক
লেখক নিজস্ব প্রতিবেদক44K বার পড়া

বিডিআর হাসপাতালের (বর্তমানে বর্ডার গার্ড হাসপাতাল) সাবেক মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নজরুল ইসলামের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের প্রতিবেদন সঠিকভাবে প্রস্তুত করা হয়নি বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন সঠিকভাবে প্রস্তুত না করার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন র্যাবের (বর্তমানে এসআরবি) সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান।
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বৃহস্পতিবার জবানবন্দিতে এ কথাগুলো বলেন।


