National
উপাচার্যকে বাসা থেকে ক্যাম্পাসে নিলেন বিএনপির নেতারা, গ্রেপ্তার আরও দুজন
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তাঁর উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে গেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁকে ক্যাম্পাসে নিয়ে
লেখক প্রতিনিধি132K বার পড়া

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তাঁর উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে গেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। এ ছাড়া জামায়াতে ইসলামী, ছাত্রদল ও উলামা দলের নেতারাও অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন।
আজ সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা কেটে খুলে দেওয়া হয়। কক্ষটি মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। তদন্তকারী কর্মকর্তা ওই কক্ষে আলামত সংগ্রহ করেন।


