সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারাবিহীন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।
অভিযোগ, ৯ দিনে নদী থেকে ২৫ লাখ ঘনফুট বালু তোলা হয়েছে, যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা।
গতকাল বুধবার দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।