National
মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক দুই ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ৫
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপকসহ আরও পাঁচ কর্মকর্তা–কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখা থেকে তা
লেখক প্রতিনিধি100K বার পড়া

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপকসহ আরও পাঁচ কর্মকর্তা–কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হলেন।
গ্রেপ্তার পাঁচজন হলেন শ্রীনগর শাখার অফিসার (ক্যাশ) মো. জিন্নাহ হোসেন (সাময়িক বরখাস্ত), সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রেজাউল হক, সদ্য সাবেক ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. শরীফ উদ্দীন (সাময়িক বরখাস্ত) এবং দুই অস্থায়ী নিরাপত্তাকর্মী রঞ্জু আহম্মেদ ও আব্দুল হাই।


