National
রাজশাহী মেডিকেলে পোড়া এক্স–রে মেশিন ৮ মাসেও ঠিক হয়নি, রোগীর বাড়তি খরচ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পোর্টেবল (বহনযোগ্য) এক্স–রে মেশিনটি প্রায় আট মাস আগে অজ্ঞাত এক ব্যক্তি পুড়িয়ে দিয়ে যান। এর পর থেকে এক্স-রে মেশিন ওই অবস্থায় পড়ে রয়েছে। মেরামতও করা হয়নি, নতুন কেনাও হয়নি। ফলে বর্তমানে রোগীদ
লেখক আবুল কালাম মুহম্মদ আজাদ160K বার পড়া

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পোর্টেবল (বহনযোগ্য) এক্স–রে মেশিনটি প্রায় আট মাস আগে অজ্ঞাত এক ব্যক্তি পুড়িয়ে দিয়ে যান। এর পর থেকে এক্স-রে মেশিন ওই অবস্থায় পড়ে রয়েছে। মেরামতও করা হয়নি, নতুন কেনাও হয়নি। ফলে বর্তমানে রোগীদের বেসরকারি হাসপাতাল থেকে এক্স-রে মেশিন ভাড়া করে নিয়ে আসতে হয়। তাতে খরচ পড়ে হাসপাতালের চেয়ে পাঁচ থেকে সাত গুণ বেশি।
পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক্স–রে মেশিনে আগুন দেওয়া ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এক্স–রে মেশিনটি মেরামত করার জন্য ন্যাশনাল ইলেকট্রো-মেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপকে (নিমিউ) একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তারা সাড়া দেয়নি।


