নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং কারখানায় (লোহা ও ইস্পাতকে মেশিনের মাধ্যমে চাপ দিয়ে বিভিন্ন আকার ও মাপের করা হয়) চুল্লি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকেরা হলেন সজীব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।