National
নয় বছর ধরে ছেলে নিখোঁজ, ছবি ও এনআইডি হাতে পথে পথে খুঁজছেন বাবা
২০১৭ সালে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন নজরুল ইসলাম ওরফে বাবু (২৯)। এরপর আর বাড়িতে ফেরেননি। ঢাকায় গিয়েছিলেন কি না, সেটিও জানেন না স্বজনেরা। তখন থেকে বন্ধ তাঁর মুঠোফোন নম্বরও। প্রায় নয় বছর ধরে ছেলের ছবি ও জা
লেখক মুহাম্মদ জাকির হোসেন58K বার পড়া

২০১৭ সালে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন নজরুল ইসলাম ওরফে বাবু (২৯)। এরপর আর বাড়িতে ফেরেননি। ঢাকায় গিয়েছিলেন কি না, সেটিও জানেন না স্বজনেরা। তখন থেকে বন্ধ তাঁর মুঠোফোন নম্বরও। প্রায় নয় বছর ধরে ছেলের ছবি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে তাঁকে খুঁজছেন বাবা গিয়াস উদ্দিন বেপারী।
গিয়াস উদ্দিন বেপারীর (৬৫) বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকায়। তাঁর ছেলে নজরুল ইসলামের প্রায় নয় বছর ধরে কোনো সন্ধান নেই। এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন নজরুল। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।


