National
‘চা’কে কেবল কৃষিপণ্য হিসেবে গণ্য করার সুপারিশ আত্মঘাতী: হোসেন জিল্লুর রহমান
চা খাত নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স চা–কে কৃষিপণ্য হিসেবে যে সুপারিশ করেছে তার সমালোচনা করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি এই সুপারিশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেছেন, বা
লেখক নিজস্ব প্রতিবেদক131K বার পড়া

চা খাত নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স চা–কে কৃষিপণ্য হিসেবে যে সুপারিশ করেছে তার সমালোচনা করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি এই সুপারিশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবগুলো বর্তমান সরকারের ঘোষিত নীতির সঙ্গে বড় ধরনের স্ববিরোধিতা। এটি আত্মঘাতী সিদ্ধান্ত।
‘চা–শিল্পের পুনর্গঠন ও চা–শ্রমিকদের ওপর এর সম্ভাব্য প্রভাব’ বিষয়ে আয়োজিত এক পরামর্শ সভায় এ কথা বলেন খ্যাতনামা এই অর্থনীতিবিদ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এ পরামর্শ সভা হয়। এ সভার আয়োজক ছিল পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) ও ব্রাত্যজন রিসোর্স সেন্টার (বিআরসি)।


