কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যালয় থেকে এক শিশুশিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। বিদ্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শিশুসহ ওই নারীকে পাওয়া যায়। এ সময় স্থানীয় লোকজন অপহরণকারী সন্দেহে তাঁকে মারধর করেন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে কটিয়াদী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বেথৈর গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীকে আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বলে জানান কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ