National
জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান
জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। উপদেষ্টা কমিটির বৈঠকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬৩তম অধিবেশনে এ অঞ্চল থেকে বাংলাদেশের সাবেক ও
লেখক কূটনৈতিক প্রতিবেদক129K বার পড়া

জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। উপদেষ্টা কমিটির বৈঠকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬৩তম অধিবেশনে এ অঞ্চল থেকে বাংলাদেশের সাবেক ওই কূটনীতিককে উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
আজ বুধবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ তাদের এক্স-পোস্টে মোহাম্মদ সুফিউর রহমানকে উপদেষ্টা নির্বাচনের তথ্য প্রকাশ করেছে।
উপদেষ্টা কমিটি জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা। মানবাধিকার–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিষদের অনুরোধে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ দেয় ওই কমিটি। কমিটি মূলত আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কূটনীতিকদের নিয়ে গঠন করা হয়।


