National
শোক ও শ্রদ্ধায় জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ
গত এক বছরে প্রয়াত সব সদস্যকে শোক আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে জাতীয় প্রেসক্লাব। এই আয়োজনে প্রেসক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক নেতারা বলেন, গত এক বছরে জাতীয় প্রেসক্লাবের ২৩ জন সদস্যের মৃত্যু হয়েছে। তাঁদের প্রস
লেখক নিজস্ব প্রতিবেদক188K বার পড়া
গত এক বছরে প্রয়াত সব সদস্যকে শোক আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে জাতীয় প্রেসক্লাব। এই আয়োজনে প্রেসক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক নেতারা বলেন, গত এক বছরে জাতীয় প্রেসক্লাবের ২৩ জন সদস্যের মৃত্যু হয়েছে। তাঁদের প্রস্থানে শুধু জাতীয় প্রেসক্লাবে শূন্যতার সৃষ্টি হয়নি, একই সঙ্গে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের অগ্রযাত্রায় অপূরণীয় ক্ষতি হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে গত এক বছরে (২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এ বছরের ২ অক্টোবর পর্যন্ত) প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা আয়োজন করা হয়।


