National
চোরাচালান মামলার আসামি যুবদল নেতা, তবু হয়েছেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন ওরফে সুমনের নাম রয়েছে হাতিয়া থানার একটি চোরাচালান মামলায় অভিযোগপত্রে (চার্জশিট)। মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানাও। এরপরও তাঁ
লেখক নিজস্ব প্রতিবেদক68K বার পড়া

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন ওরফে সুমনের নাম রয়েছে হাতিয়া থানার একটি চোরাচালান মামলায় অভিযোগপত্রে (চার্জশিট)। মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানাও। এরপরও তাঁকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সরকারি কমিটিতে সদস্য করা হয়েছে। কেবল তাই নয়, প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে অতিথিও হন তিনি।
তবে বেলাল হোসেনের দাবি, তাঁর বিরুদ্ধে যে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানার কথা বলা হচ্ছে, সে বিষয়ে তিনি অবহিত ছিলেন না। দুই দিন আগেই তিনি বিষয়টি জেনেছেন। স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে তাঁকে ফাঁসাতে পরিকল্পিতভাবে ওই মামলায় জড়ানো হয়েছে। বেলাল বলেন, তিনি আজ বুধবার নোয়াখালী জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহদাত হোসেনও যুবদল নেতার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।


