National
‘কান ধরো, ১০ বার ওঠাবসা করো’, গাড়িচালককে দেওয়া মেয়রের শাস্তি নিয়ে সমালোচনা
অবৈধভাবে সড়কে পার্কিং করেছিলেন এক কারচালক। অভিযানে গিয়ে বিষয়টি দেখে ক্ষুব্ধ হন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় ওই গাড়িচালককে কান ধরে ওঠবস করতে বলেন তিনি। একই সময়ে এক ট্রাফিক পুলিশকে কড়াভাবে শাসাতে দেখ
লেখক নিজস্ব প্রতিবেদক72K বার পড়া

অবৈধভাবে সড়কে পার্কিং করেছিলেন এক কারচালক। অভিযানে গিয়ে বিষয়টি দেখে ক্ষুব্ধ হন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় ওই গাড়িচালককে কান ধরে ওঠবস করতে বলেন তিনি। একই সময়ে এক ট্রাফিক পুলিশকে কড়াভাবে শাসাতে দেখা যায় মেয়রকে।
ঘটনাটি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার। এদিন ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। তবে কারচালককে মেয়রের কান ধরে ওঠবস করানোর ভিডিওটি আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


