National
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী, কী আলোচনা হলো
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
লেখক কূটনৈতিক প্রতিবেদক128K বার পড়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
গতকাল মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান নিয়ে নরেন্দ্র মোদি ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনা হয়েছে।
গত সোমবার রাতে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছে পরদিন মঙ্গলবার দুপুরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দীনেশ ত্রিবেদী।


