National
পঞ্চগড় সীমান্তে সাতজনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি
পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাঁরা ভারতে ফিরে গে
লেখক প্রতিনিধি86K বার পড়া

পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাঁরা ভারতে ফিরে গেছেন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মালকাডাঙ্গা সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে তাঁরা ভারতে ফিরে যান। ঠেলে পাঠানো সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।
আজ বুধবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।


