২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন।

পলাতক রয়েছেন ৪ আসামি।

আসামিরা সবাই তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মী।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার সাত বছর পূর্ণ হচ্ছে আজ বুধবার। এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড হাইকোর্টেও বহাল রয়েছে। তবে আপিল বিভাগে এখনো শুনানি শুরু হয়নি। মামলার দ্রুত নিষ্পত্তি ও সাজার রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে আবরারের পরিবার।