National
সেন্ট মার্টিনে ‘বিনা মূল্যে খতনা’ কর্মসূচির পর হাসপাতালে ৫০ শিশু, ক্ষতস্থানে রক্তক্ষরণ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে খতনা করানোর পর ৫০ শিশু বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তাদের বিনা মূল্যে খতনা
লেখক নিজস্ব প্রতিবেদক97K বার পড়া
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে খতনা করানোর পর ৫০ শিশু বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তাদের বিনা মূল্যে খতনা করানো হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার দ্বীপের সেন্ট মার্টিন অবকাশ নামের এক রিসোর্টে ২১০ শিশু ও কিশোরকে খতনা করানো হয়। শিশু ও কিশোরদের বয়স ছিল ৫ থেকে ১৫ বছরের মধ্যে। এর উদ্যোক্তা ছিল ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। তবে গতকাল মঙ্গলবার থেকেই শিশুরা অসুস্থ হতে শুরু করে। তাদের অনেকের রক্তক্ষরণসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।


