National
আগের ওসি গেছেন যেই পথে, আপনিও যাবেন সেই পথে—বলে ওসিকে বিএনপি নেতার হুমকি
শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে। ওই ওসির কক্ষে বসে হুমকি দেওয়ার ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছ
লেখক প্রতিনিধি174K বার পড়া
শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে। ওই ওসির কক্ষে বসে হুমকি দেওয়ার ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ নিয়ে সমালোচনা শুরু হলে গতকাল মঙ্গলবার মতিউরকে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শরীয়তপুর জেলা বিএনপি।
গত সোমবার রাতে নড়িয়া থানার ওসির কক্ষে ওই ঘটনা ঘটে। পরের দিন মঙ্গলবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মুহাম্মদ কামরুল হাসানের সই করা চিঠিতে মতিউরকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়।


